ভালশুন আঞ্চলিক ভাষার একটি শব্দ। বগুড়া অঞ্চলের মানুষ এই শব্দটি ব্যবহার করে। এর অর্থ বোকা, গর্দভ, অল্প বুদ্ধি সম্পন্ন। কিন্তু তুচ্ছার্থে বোকাচোদা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। 

তবে বগুড়ার কাহালু উপজেলার একটি গ্রাম আছে ভালশুন নামে। সেখানে বাজার, স্কুল, ব্যাংক, মাদ্রাসা আছে সে বিবেচনায় ভালশুন অর্থ গর্দভ বা বোকা নয়। কিন্তু প্রায়োগিক অর্থে ভালশুন কে বোকা অর্থেই ব্যবহার করা হয়। দেশের অন্য কোন অঞ্চলের মানুষককে বোকা অর্থে ভালশুন ব্যবহারের তথ্য পাওয়া যায় না।